মালদা

প্রায় ৩০০ জন শিক্ষক ও নেতা কর্মীদের উপস্থিতে গাজোলে অনুষ্ঠিত হল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে গাজোল উত্তর চক্রের প্রাথমিক শিক্ষকদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার গাজোল ব্লকের অন্নদা শঙ্কর সদনে আয়োজিত এই সম্মেলনে প্রায় ৩০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। 

        জানা গেছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নিজেদের আসন ধরে রাখতে এই সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই সম্মেলনে হাজির ছিলেন প্রাথমিক শিক্ষা সমিতির চেয়ারম্যান আশিস কুণ্ডু, গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, ব্লক তৃণমূল সভাপতি সুশীল রায়, কৃষি সভাপতি প্রদ্বীপ কুণ্ডু সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে পতাকা উত্তোলন এবং সভায় প্রদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সভার সূচনা করেন প্রাথমিক শিক্ষা সমিতির চেয়ারম্যান আশিস কুণ্ডু ও গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস। 

        এবিষয়ে প্রাথমিক শিক্ষা সমিতির চেয়ারম্যান আশিস কুণ্ডু জানান, এদিনের এই সম্মেলনে সঠিক ভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা, শিক্ষকদের দাবী-দাওয়া সহ শিক্ষার মান উন্নত করার মত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা কড়া হয়।  

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/3ag8houFUeQ